করোনায় ২১২ জনের মৃত্যু, শনাক্ত ১৩ হাজারের বেশি
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ৪৬৭ জন। এ সময় ১৩ হাজার ৮৬২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন।
আজ শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ২১২ জনের মধ্যে পুরুষ ১১৯ জন এবং নারী ৯৩ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫৪ জন, বেসরকারি হাসপাতালে ৪৮ জন, হাসপাতালে মৃতাবস্থায় আনয়ন একজন এবং বাসায় নয় জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৬৪৮টি পরীক্ষাগারে ৪৮ হাজার ৫৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৪৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৭ লাখ নয় হাজার ৯১৪টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ৯৭৫ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক শূন্য আট ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮১ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৬৫ ভাগ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২০ হাজার ৪৬৭ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৮৬৯ জন (৬৭ দশমিক ৭৬ ভাগ) ও নারী ছয় হাজার ৫৯৮ জন (৩২ দশমিক ২৪ ভাগ)।
-
১৫ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ ফেব্রুয়ারী, ২০২২
-
০৪ ফেব্রুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
৩১ ডিসেম্বর, ২০২১
-
১৩ ডিসেম্বর, ২০২১
-
১৪ অক্টোবর, ২০২১
-
১৯ সেপ্টেম্বর, ২০২১
-
০২ অগাস্ট, ২০২১